জঙ্গি হামলার আশঙ্কা! মাঝপথেই স্থগিত অমরনাথ যাত্রা, উপত্যকা জুড়ে কড়া নিরাপত্তা - 24 Ghanta Bangla News
Home

জঙ্গি হামলার আশঙ্কা! মাঝপথেই স্থগিত অমরনাথ যাত্রা, উপত্যকা জুড়ে কড়া নিরাপত্তা

Spread the love

নয়াদিল্লি: জঙ্গি হামলার আশঙ্কায় আচমকাই স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা। প্রশাসনিক সূত্রে খবর, বুধবার (৫ অগস্ট) জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা স্থগিত রাখার…

নয়াদিল্লি: জঙ্গি হামলার আশঙ্কায় আচমকাই স্থগিত হয়ে গেল অমরনাথ যাত্রা। প্রশাসনিক সূত্রে খবর, বুধবার (৫ অগস্ট) জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পুণ্যার্থীদের সুরক্ষার কথা ভেবেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ করেছে প্রশাসন। যদিও সরকারের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে, আজ উপত্যকায় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সপ্তম বর্ষপূর্তি। সেই কারণেই জম্মু ও কাশ্মীর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে জম্মু বেস ক্যাম্প থেকে নতুন করে কোনও তীর্থযাত্রীর দলকে পহেলগাম বা বালতালের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি, নিরাপত্তার স্বার্থে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কেও সেনাবাহিনী এবং প্রশাসনিক কর্তাদের গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সড়কপথটি গোটা দেশের সঙ্গে কাশ্মীর উপত্যকার সংযোগ রক্ষা করে। তাই স্বাভাবিকভাবেই ওই হাইওয়েতে নিরাপত্তা ও নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরে এখনও পর্যন্ত ৪ লক্ষ ৬০ হাজারেরও বেশি পুণ্যার্থী পবিত্র অমরনাথ গুহা দর্শন করেছেন। গত ৩ জুলাই থেকে শুরু হয়েছিল এবারের অমরনাথ যাত্রা। আগামী ২৮ অগস্ট এই যাত্রা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার বেশ কিছুদিন আগেই নিরাপত্তার কারণে আচমকা তা স্থগিত করে দিল প্রশাসন।

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *