কাজলের জন্মদিনে মন ছুঁয়ে যাওয়া পোস্ট ‘ফ্যান গার্ল’ মিমির
অনেক পুরুষের জীবনেরই ‘ড্রিম গার্ল’ তিনি। একইসঙ্গে বহু নারীরও তিনি স্বপ্নের নায়িকা। কাজলকে পর্দায় দেখলে অনেকেরই তাই ‘কুছ কুছ হোতা হ্যায়’। টলি অভিনেত্রী মিমি দত্ত ‘বিগ ফ্যান’ কাজলের। প্রিয় অভিনেত্রীর জন্মদিনে তাই মিমি মন ছুঁয়ে যাওয়া পোস্টে তুলে ধরলেন মনের কথা। কাজলের অভিনয় দেখেই বড় হয়েছেন মিমি। নিজেকে যে কারণে সৌভাগ্যবান বলেই মনে করেন অভিনেত্রী। মিমি লেখেন, ‘আপনি ছিলেন আমার বেড়ে ওঠা সময়ের স্বপ্নের মতো। আমি আপনাকে দেখে মুগ্ধ হয়েছি এবং অজান্তেই কিছু বিষয় নিজের জীবনের জার্নির সঙ্গে জুড়ে নিয়েছি।’