অঙ্গ প্রতিস্থাপনে বিশ্বে তৃতীয় হয়েও থাকছে প্রশ্ন - 24 Ghanta Bangla News
Home

অঙ্গ প্রতিস্থাপনে বিশ্বে তৃতীয় হয়েও থাকছে প্রশ্ন

Spread the love

অনির্বাণ ঘোষ

অঙ্গ প্রতিস্থাপনে রেকর্ড করে বিশ্বে তৃতীয় ভারত। অথচ মরণোত্তর অঙ্গদানে এ দেশ একেবারে পিছনের সারিতে। সাফল্যের আড়ালে তাই রয়ে যাচ্ছে বড়সড় প্রশ্ন।

একদিকে রেকর্ড অঙ্গ প্রতিস্থাপন, অন্যদিকে মরণোত্তর অঙ্গদানে বেহাল দশা। সোমবার ‘ইন্ডিয়ান অর্গান ডোনেশন ডে’-র অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের গলায় শুধুই ছিল সাফল্যের সুর। তাঁর বক্তব্য, ২০২৫-এ দেশে রেকর্ড ২০ হাজার ১৩৮টি অঙ্গ প্রতিস্থাপন হয়েছে, যা এ যাবৎ সর্বোচ্চ। বিশ্বে মোট অঙ্গ প্রতিস্থাপনের নিরিখে আমেরিকা ও চিনের পরেই ভারতের স্থান। এ দেশে জনসংখ্যার নিরিখে একইসঙ্গে পাঁচ লক্ষেরও বেশি নাগরিক মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেছেন। কিন্তু সাফল্যের এই ছবির পাশেই বড় প্রশ্ন— মরণোত্তর অঙ্গদানে ভারত এখনও এত পিছিয়ে কেন?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *