শত্রুদের চমকে দিতে ২৪ টি চিনা জে-১০সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার খুব কাছে বাংলাদেশ - 24 Ghanta Bangla News
Home

শত্রুদের চমকে দিতে ২৪ টি চিনা জে-১০সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার খুব কাছে বাংলাদেশ

Spread the love

বাংলাদেশ, চিনের সঙ্গে জে-১০সিই মাল্টিরোল যুদ্ধবিমান (Bangladesh)কেনার আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেছে স্থানীয় সংবাদ মাধ্যম। গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে আগস্ট ২০২৬-এর মধ্যেই…

বাংলাদেশ, চিনের সঙ্গে জে-১০সিই মাল্টিরোল যুদ্ধবিমান (Bangladesh)কেনার আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করেছে স্থানীয় সংবাদ মাধ্যম। গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে আগস্ট ২০২৬-এর মধ্যেই এ বিষয়ে চুক্তি সই হতে পারে। প্রস্তাবিত সরকার-থেকে-সরকার প্যাকেজের মূল্য অনুমান করা হচ্ছে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন ডলার। এতে বিমানের পাশাপাশি পাইলট ও কারিগরি প্রশিক্ষণ, লজিস্টিক পরিকাঠামো , খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি সহায়তা অন্তর্ভুক্ত থাকবে।

বিমানের সংখ্যা নিয়ে অবশ্য এখনো কিছুটা অমিল রয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর পর্যালোচনা করা সরকারি নথি অনুসারে আগে ২০টি জে-১০সিই কেনার পরিকল্পনা ছিল। কিন্তু সাম্প্রতিক আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রতিবেদনগুলোতে ২৪টি বিমান কেনার সম্ভাবনার কথা উল্লেখ করা হচ্ছে। কোনো পক্ষই এখনো সরকারিভাবে চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করেনি।পেমেন্ট ব্যবস্থায় খরচ প্রায় ১০টি অর্থবছরে ভাগ করে নেওয়ার কথা বলা হচ্ছে।

আরও দেখুনঃ ‘হাসিনাকে হত্যার ছক কষছে ISI!’ ভয়ঙ্কর তথ্য গোয়েন্দা মহলের

এতে পরিশোধ চলতে পারে ২০৩৫-৩৬ অর্থবছর পর্যন্ত। (Bangladesh)বিমান সরবরাহ শুরুর সময় নিয়েও ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কেউ বলছেন ২০২৬ সালের শেষ দিকে, কেউ বলছেন ২০২৭ সালে। তবে কোনো অফিসিয়াল ডেলিভারি সময়সূচি এখনো প্রকাশিত হয়নি।এই সম্ভাব্য চুক্তি বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। বাহিনীর পুরনো এফ-৭ সিরিজের বিমান প্রতিস্থাপনের জন্য দীর্ঘদিন ধরেই আধুনিক যুদ্ধবিমানের প্রয়োজন অনুভূত হচ্ছিল।

জে-১০সিই চিনের চতুর্থ প্রজন্মের উন্নত সংস্করণ হিসেবে পরিচিত। এতে এইএসএ রাডার, আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। পাকিস্তান ইতিমধ্যে এই বিমান ব্যবহার করছে এবং আঞ্চলিক প্রতিরক্ষা আলোচনায় এর নাম উঠে এসেছে।আলোচনা সরকার-থেকে-সরকার ভিত্তিতে হওয়ায় প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা চুক্তির অংশ হলে স্থানীয় সক্ষমতাও বাড়বে।

আরও দেখুনঃ হাসিনার রাজনৈতিক কার্যকলাপে লাগাম ভারতের: প্রত্যর্পণ নিয়ে কী জানাল কেন্দ্র?

পাইলটদের চিনে প্রশিক্ষণ এবং চিনা কারিগরি কর্মীদের বাংলাদেশে (Bangladesh)সহায়তার কথাও আলোচনায় উঠে এসেছে।তবে এখনো সবকিছুই গণমাধ্যমের প্রতিবেদন ও সূত্রের বরাতের ওপর নির্ভরশীল। বাংলাদেশ বা চিন সরকারের পক্ষ থেকে কোনো সরকারি ঘোষণা আসেনি। জুন মাসে প্রধানমন্ত্রীর চিন সফরের সময় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছিল বলে খবর বেরিয়েছিল।

সেই ধারাবাহিকতায় আগস্টে চুক্তি সইয়ের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে।প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এমন একটি বড় চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের (Bangladesh)আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে এটি চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতাকেও প্রতিফলিত করবে। অন্যদিকে অর্থনৈতিক দিক থেকে দীর্ঘমেয়াদি কিস্তিতে পরিশোধের ব্যবস্থা বাজেটের ওপর চাপ কমাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

বিমানের সংখ্যা ২০ হোক বা ২৪, প্যাকেজের মোট মূল্য এবং সহায়ক সেবার পরিধিই চূড়ান্ত আলোচনার মূল বিষয়। খুচরা যন্ত্রাংশ ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত না হলে আধুনিক বিমানের পূর্ণ সক্ষমতা কাজে লাগানো কঠিন হয়ে পড়ে। তাই চুক্তিতে এসব বিষয় কতটা বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত হয়, সেটা গুরুত্বপূর্ণ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *