মঙ্গলে খুলবে হরমুজ় প্রণালী?
ইরানকে ‘দ্বিচারী’ বলে তোপ দেগেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছিলেন, আলোচনার অনুরোধ করলেও, প্রকাশ্যে তারা অস্বীকার করেছে। সেই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প দাবি করলেন, ‘এখনই আলোচনা শুরু হলো।’ তবে কোথায় বৈঠক হচ্ছে, কারা রয়েছেন, সেই সব নিয়ে মুখ খোলেননি তিনি। শুধু দাবি করেছেন, মঙ্গলবারের মধ্যেই হরমুজ় প্রণালী খুলে দেওয়া নিয়ে সিদ্ধান্ত হতে পারে। দ্বিতীয় ধাপে, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ (ডিনিউক্লিয়ারাইজেশন) করার নিয়ে আলোচনা হবে।