‘বাবার মতো বর চাই না…’, পরিণীতির এই বক্তব্যের আড়ালে কি সেই পুরুষতন্ত্রের ছায়া?
বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া (Parineeti Chopra) এখন বিবাহিত এবং সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। কিন্তু অবিবাহিত থাকার দিনগুলোতে এক রিয়েলিটি শো-তে সঙ্গী নির্বাচন নিয়ে তাঁর খোলামেলা বক্তব্য সমাজ ও সম্পর্কের মানসিকতার এক গভীর দিক উন্মোচন করেছিল। আমির খানের জনপ্রিয় শো ‘সত্যমেভ জয়তে’ (Satyamev Jayate)-তে পরিনীতি বলেছিলেন, “অনেকে বলেন তারা তাদের বাবার মতো স্বামী চান, কিন্তু আমি কখনোই তা বলি না। কারণ আমার বাবা খুব কঠোর।” ছেলেদের কাঁদা বারণ বা রান্নাঘরে যাওয়া নিষেধ—বাবার এই পুরোনো মানসিকতার বিপরীতে দাঁড়িয়ে পরিনীতি পুরুষত্ব ও সংবেদনশীলতার এক নতুন সংজ্ঞা দিয়েছিলেন।
নারীরা কি সত্যিই তাদের বাবার মতো জীবনসঙ্গী খোঁজেন? আর চিরাচরিত ‘বিষাক্ত পুরুষতন্ত্র’ (Toxic Masculinity) কীভাবে পুরুষদের মানসিক স্বাস্থ্য নষ্ট করছে? এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন বিশিষ্ট মনোবিদরা।