Basirhat: হোটেলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, পালিয়েও গিয়েও পুলিশের হাতে গ্রেফতার যুবক – Bengali News | Youth arrested by police after fleeing after allegedly physically abusing minor girl after taking her to hotel
শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার Image Credit source: TV 9 Bangla
মিনাখাঁ: ঘটনার পরই এলাকা ছেড়ে চম্পট। তারপরেও শেষ রক্ষা হয়নি। গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে বসিরহাট মহকুমার মিনাখাঁ থানা এলাকার এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকায় বাড়ি ওই যুবকের। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই আর তার খোঁজ পাওয়া যায়নি।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে ফুসলিয়ে একটি বাসন্তীর একটি হোটেলে নিয়ে গিয়েছিল ওই যুবক। তারপর সেখানে ধর্ষণ করে। এমনকী ঘটনার কথা কাউকে বললে তাকে খুনের হুমকিও দেয়।
নাবালিকার মুখেই পরিবারের লোকজন সবটা জানতে পারেন। তারপরই সোজা তাঁরা চলে যান মিনাখাঁ থানায়। দায়ের হয় অভিযোগ। কিন্তু পুলিশ মাঠে নামলেও আর যুবকের খোঁজ পাওয়া যায়নি। যদিও তাতেও শেষ রক্ষা হয়নি। পুলিশ পুরোদমে তদন্ত জারি রাখে। জোরকদমে চলতে থাকে তল্লাশি। অবশেষে গ্রেফতার। এদিনই অভিযুক্তকে তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তাঁকে জেরা করে এবার ঘটনার মূলে পৌঁছাতে চাইছেন তদন্তকারীরা। অন্যদিকে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি করেছে নির্যাতিতার পরিবার।