Secret Masala Recipe: রান্নার স্বাদ একধাক্কায় বাড়বে ১০ গুণ! আলুনি খাবারে জাস্ট দিন আধ চামচ এই সিক্রেট মশলা | Secret Homemade Hotel Style Spices Recipe - 24 Ghanta Bangla News
Home

Secret Masala Recipe: রান্নার স্বাদ একধাক্কায় বাড়বে ১০ গুণ! আলুনি খাবারে জাস্ট দিন আধ চামচ এই সিক্রেট মশলা | Secret Homemade Hotel Style Spices Recipe

Spread the love

মাঝে মাঝেই কি মনে হয় যে, বাড়িতে এত খাটুনি করে রান্না করার পরেও রেস্তরাঁর মত বা পছন্দের সেই স্বাদটা পাওয়া যাচ্ছে না? কোনও বিশেষ দিনে অনেক পদ বানিয়েও যেন আলুর তরকারি বা ডালের স্বাদটা মন ছুঁতে পারছে না? অনেকেরই ধারণা, বড় বড় হোটেলের শেফদের কাছে বুঝি কোনও ম্যাজিকাল উপাদান থাকে, যা তারা রান্নায় মিশিয়ে দেন!

আসলে কিন্তু গল্পটা একদমই তেমন নয়। বড় বড় রেস্তরাঁ বা নামী হোটেলের স্বাদের গোপন রহস্য কিন্তু কোনও অলৌকিক কিছুতে লুকিয়ে নেই। জাদুকর শেফদের আসল খেল লুকিয়ে রয়েছে একদম সঠিক কিছু মশলা সঠিক মাপে মেশানোর কৌশলে। চটপট শিখে নিন জাদুকরী সিক্রেট মশলা (Hotel Style Secret Masala Recipe) বানানোর কায়দাটা। বানানোর একেবারেই ঝঞ্ঝাট নেই, কিন্তু স্বাদ বাড়িয়ে দেবে দশ গুণ।

কীভাবে তৈরি করবেন এই ম্যাজিক মশলা?

এই বিশেষ মশলা বানাতে খুব বেশি কিছু লাগবে না। আপনার রান্নাঘরেই থাকা সাধারণ কিছু উপাদান জোগাড় করে নিন—

ধনে: ৪ টেবিল চামচ

জিরে: ২ টেবিল চামচ

সাদা জিরে (শাহি জিরে): ১ চা-চামচ

মৌরি: ১ চা-চামচ

গোলমরিচ: ১ চা-চামচ (প্রায় ১৫-২০টি)

ছোট এলাচ: ৮-১০টি

বড় এলাচ: ২টি

লবঙ্গ: ৮-১০টি

দারুচিনি: ২-৩টি মাঝারি টুকরো

তেজপাতা: ২-৩টি

জয়ত্রী: ১টি ছোট ফুল

জায়ফল: ১টির চার ভাগের এক ভাগ (সামান্য একটু)

শুকনো লাল লঙ্কা: ৩-৪টি (ঝাল অনুযায়ী কম-বেশি করতে পারেন)

কসুরি মেথি: ১ টেবিল চামচ (সবশেষে হালকা ভেজে মেশাবেন)

টিপস: ধনে ও জিরের পরিমাণ সবসময় বেশি থাকবে। গরম মশলা (এলাচ, লবঙ্গ, দারুচিনি) থাকবে মাঝারি পরিমাণে। আর জায়ফল-জয়ত্রীর মতো কড়া মশলা থাকবে একদম কম পরিমাণে, যাতে অন্য মশলার গন্ধ ঢাকা না পড়ে যায়।

প্রণালী

সবগুলো আস্ত মশলা কড়াইতে নিয়ে খুব কম আঁচে কয়েক মিনিট হালকা করে ভেজে নিন। খেয়াল রাখবেন, মশলা যেন একেবারেই পুড়ে না যায়। হালকা সুন্দর গন্ধ বেরোলেই গ্যাস বন্ধ করে দিন। এবার মশলা ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে একবারে মিহি করে গুঁড়ো করে নিন। ব্যাস, তৈরি আপনার হোটেলের স্বাদ দেওয়া স্পেশাল মশলা! এবার এটি একটি হাওয়া না ঢোকা কাচের বয়ামে ভরে রেখে দিন।

ব্যবহারের নিয়ম:

যেকোনও সাধারণ আলুর তরকারি, ডাল, পনিরের পদ, ছোলার জাল, চানা, রাজমা কিংবা ফ্রাইড রাইসে নামানোর ঠিক আগে মাত্র আধ চা-চামচ এই গুঁড়ো মশলা ছড়িয়ে দিন। বাজার থেকে কেনা প্যাকেট মশলার চেয়ে এই তাজা মশলার গন্ধ অনেক বেশি কড়া ঝাঁঝের হয়। তাই অল্প একটুতেই রান্নার রং আর রূপ দুটোই পুরোপুরি বদলে যাবে। আজই বাড়িতে বানিয়ে ফেলুন আর রান্নায় মিশিয়ে বাড়ির সকলকে তাক লাগিয়ে দিন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *