Rashmika Mandanna Injury Update: পায়ে ভর দিয়ে দাঁড়াতেই পারছেন না! ভক্তদের কী দুঃসংবাদ শোনালেন রশ্মিকা? | Rashmika Mandanna Suffers Hip Injury During Mysaa Shoot, Shares Health Update
জাতীয় ক্রাশ রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)-কে নিয়ে অনুরাগীদের দুশ্চিন্তার শেষ নেই। কিছুদিন ধরেই বলিপাড়া থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি, কোথাও তার দেখা মিলছিল না। খবর মিলেছিল গুরুতর চোট পেয়েছেন তিনি। এবার নিজেই সামনে এলেন অভিনেত্রী। আর এসে যে খবর শোনালেন, তাতে চোখ কপালে ওঠার জোগাড়!
কীভাবে ঘটল এই চরম বিপত্তি?
আসলে নিজের নতুন ছবি ‘মাইসা’ (Mysaa)-র একটি নাচের দৃশ্যের শুটিং করছিলেন রশ্মিকা। আর সেই কঠিন নাচের স্টেপ করতে গিয়েই ঘটে চরম বিপত্তি। ডান নিতম্বের বা হিপের একটি প্রধান টেন্ডন (Tendon) শরীর থেকে একপ্রকার আলগা হয়ে বা ছিঁড়ে আলাদা হয়ে যায়।
চিকিৎসা বিজ্ঞানের কঠিন ভাষা সহজ করে বোঝাতে গিয়ে রশ্মিকা হাসিমুখেই বললেন, “ডান হিপের চারটে টেন্ডনের মধ্যে একটা খসে গিয়েছে! ওটা আবার আগের জায়গায় জোড়া না লাগা পর্যন্ত আমি পা-টাই ঠিকমতো তুলতে পারছি না।”
পরপর তিনবার চোট!
সবচেয়ে তাজ্জব বিষয় হলো, এটা নাকি রশ্মিকার পর পর তিন নম্বর চোট! অভিনেত্রী রসিকতা করে লিখেছেন, “ঈশ্বর হয়তো আমাকে বলতে চাইছেন, তুমি নিজে থেকে তো কোনওদিন কাজ থামিয়ে বিশ্রাম নেবে না, তাই এবার আমিই তোমাকে জোর করে ছুটিতে পাঠালাম!”
শুটিং ফ্লোরে না গেলে যাঁর চলেই না, তার পক্ষে ঘরে এক জায়গায় বসে থাকা তো আর সহজ কথা নয়! জিম আর রানিং ছাড়া যাঁর দিন কাটে না, তিনি এখন জিমে যাওয়া একরকম ভুলেই গিয়েছেন। তবে মন খারাপ করে বসে থাকার পাত্রী নন তিনি। বাড়িতে বসে পাজল সলভ করেই সময় কাটাচ্ছেন। তবে হাসতে হাসতেই আবার একটা ভয়ের কথাও শুনিয়েছেন, জিমে যেতে পারছেন না বলে নাকি দেদার মিষ্টি খেয়ে ফেলছেন!
প্যান-ইন্ডিয়া ছবি ‘মাইসা’-কে রশ্মিকা নিজের কে রিয়ারের সবচেয়ে শক্ত ও লেটেস্ট অ্যাকশন ফিল্ম বলছেন। আদিবাসী পটভূমির ওপর তৈরি এই ছবিতে তাকে বেশ রাফ অ্যান্ড টাফ চেহারায় দেখা যাবে। তবে শরীর না দিলে তো আর কাজ হয় না! আপাতত চিকিৎসকদের কড়া নির্দেশে কাজ থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। ভক্তরা যেন চিন্তায় না পড়েন, তাই ভালোবাসা জানিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে আবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরবেন তিনি।