Mohan Bhagwat on Gen Z: শুধু Gen Z নয়, ১০০ শহরের Gen Alpha-দের সঙ্গেও কথা বলবেন মোহন ভাগবত | Mohan Bhagwat to meet Gen Z and Gen Alpha people from 100 cities of India - 24 Ghanta Bangla News
Home

Mohan Bhagwat on Gen Z: শুধু Gen Z নয়, ১০০ শহরের Gen Alpha-দের সঙ্গেও কথা বলবেন মোহন ভাগবত | Mohan Bhagwat to meet Gen Z and Gen Alpha people from 100 cities of India

Spread the love

নয়া দিল্লি: দিনকয়েক আগে ‘জেন জি’ (Gen Z) তথা তরুণ প্রজন্মের আন্দোলনে উত্তাল হয় দিল্লির যন্তর মন্তর। দেশের একাধিক রাজ্যে ছড়িয়ে পড়ে সেই আন্দোলনের রেশ। এবার সেই জেন জি-দের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। আগামী ৬ অগস্ট, বৃহস্পতিবার দেশের ১০০টি শহরের পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন তিনি। মুম্বইতে ‘ইন্টারন্যাশনাল মুভমেন্ট অব ইউনাইট নেশনস’-এর বর্ষপূর্তিতে এই আলোচনা করবেন তিনি।

ওই কনফারেন্সে অংশ নেওয়ার কথা ২০০০ স্কুল পড়ুয়ার। মূলত জেন জি ও জেন আলফা-দের সঙ্গে কথা বলাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। উল্লেখ্য, ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে যাদের জন্ম তাদের ‘জেন জি’ ও ২০১৩ থেকে ২০২৫ সালের মধ্যে যারা জন্মেছে, তাদের ‘জেন আলফা’ বলা হয়।

বিশ্বের ঐক্যগঠনে যুব সম্প্রদায়ের কী ভূমিকা, তা নিয়েই মূলত আলোচনা হবে এই কনফারেন্সে। যে পড়ুয়ারা অংশ নেবে, তারা জাতীয় বা আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে কথা বলতে পারবে।

উল্লেখ্য, যন্তর মন্তরে আন্দোলনের আবহে মোহন ভাগবত বলেছিলেন, তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলা প্রয়োজন। তাঁর মত ছিল, কোনও নির্দেশ নয়, আলোচনা চায় এই প্রজন্ম। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেছিলেন, “এই প্রজন্ম প্রশ্নের উত্তর চায়, প্রশ্ন না করেই সবকিছু মেনে নিতে চায় না। আমাদের কিশোর বয়সে যে আনুগত্যের আবহ ছিল, এখন আর তা নেই। আমাদের সবকিছু ব্যাখ্যা করা প্রয়োজন। আমাদের উচিৎ ওদের সময় দেওয়া।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *