IIT-তে ভর্তি আটকে, পড়ুয়ার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ‘SIR’-ট্রাইব্যুনালকে
মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাওয়ের পর্যবেক্ষণ— আবেদনকারীর পিএইচডি-তে ভর্তি শুধু আপিলের নিষ্পত্তির অপেক্ষায় আটকে রয়েছে। বিষয়টির বাড়তি গুরুত্ব দিয়ে বিবেচনা করে আদালত মনে করছে, আর দেরি না–করে আপিলের দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তার পরেই আদালত এসআইআরের আপিল ট্রাইব্যুনালকে হাইকোর্টের নির্দেশের কপি পাওয়ার এক সপ্তাহের মধ্যে, সম্ভব হলে তারও আগে, আবেদনকারীর আপিলের শুনানি শেষ করতে নির্দেশ দিয়েছে।