প্রকল্পের বাস্তবায়নে ব্যাঙ্কার্স কমিটির সঙ্গে বৈঠকে স্বপন - 24 Ghanta Bangla News
Home

প্রকল্পের বাস্তবায়নে ব্যাঙ্কার্স কমিটির সঙ্গে বৈঠকে স্বপন

Spread the love

এই সময়: রাজ্যে পা‍লাবদলের পরে সোমবার স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটি (এসএলবিসি)-র সঙ্গে প্রথম বৈঠক হলো রাজ্য সরকারের। রাজ্যের পক্ষে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ছিলেন বৈঠকে। সব ব্যাঙ্কের প্রতিনিধিই হাজির ছিলেন বৈঠকে। বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্প ব্যাঙ্কের মাধ্যমেই বাস্তবায়িত হয়। এডুকেশন লোনের মতো বিভিন্ন ঋণের ক্ষেত্রেও ব্যাঙ্কগুলিই মাধ্যম। এ সব নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের পরে অর্থমন্ত্রী জানান, কিছু ক্ষেত্রে খামতি নজরে এসেছে সরকারের। সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনেও বিষয়গুলি নিয়ে আলোচনা হবে।

মধ্য কলকাতার একটি পাঁচতারা হোটেলে বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্যের আর্থিক সহযোগিতা ও ডিজিটাল লেন্ডিং, ডিজিটাল ব্যাঙ্কিং ও আর্থিক পরিষেবা নিয়ে কথা হয়।

সাইবার নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বেআইনি লেনদেন, জাল নোট পাচার নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি জানান, ব্যাঙ্কগুলি তাদের কাজ কতটা সম্পূর্ণ করতে পেরেছে বা বাকি রয়েছে, সেই বিষয়ে পরে দপ্তর ভিত্তিক আলোচনাও হবে।

বৈঠক থেকে বেরিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যাঙ্কগুলি কতটা কী করতে পেরেছে, কতটা করতে পারেনি—তা নিয়েই মূলত আলোচনা হয়েছে। অনেকটাই ওঁরা করেছেন, কিন্তু অনেক জায়গায় কিছু কমতি ছিল। এই প্রথম আমরা এখানে সরকারে এসেছি। আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা পরে ব্যাঙ্কগুলির সঙ্গে কথাবার্তা বলে প্রত্যাশার কথা জানাবে।’

মন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকারের বেশ কিছু প্রকল্প আমরা প্রথম বার এখানে চালু করেছি। এখন সেগুলি সবে বাস্তবায়িত হতে শুরু করেছে। সেগুলি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *