এই সময় -এর খবরের জের, নেহরু চিলড্রেন্স মিউজ়িয়াম কর্তৃপক্ষকে বুধবার ডেকে পাঠাল নবান্ন
আর্থিক সংকটের কারণে আগামী ১৬ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে নেহরু চিলড্রেন্স মিউজ়িয়াম। গত ২৭ জুলাই এই খবর সম্প্রচার করে Ei Samay Live। তারপরই বিষয়টি নজরে আসে রাজ্য প্রশাসনের। এই সময় লাইভ-এর খবরের জেরে বুধবার নেহরু চিলড্রেন্স মিউজ়িয়াম কর্তৃপক্ষকে নবান্নের তরফে ডেকে পাঠানো হয়েছে।