নতুন ইনিংস শুরু করছেন পার্নো মিত্র, কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে? | Parno Mittra has begun her journey as a producer - 24 Ghanta Bangla News
Home

নতুন ইনিংস শুরু করছেন পার্নো মিত্র, কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে? | Parno Mittra has begun her journey as a producer

Spread the love

এবার প্রযোজকের ভূমিকায় দেখা যাবে পার্নো মিত্রকে। ‘দ্য মিউজিক টিচার’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রর প্রযোজক হিসাবে থাকছেন। ছবিটির নামভূমিকায় অভিনয় করছেন রাইমা সেন। এই সপ্তাহেই কলকাতায় ছবিটির শুটিং শুরু হচ্ছে।

‘দ্য মিউজিক টিচার’-এর মাধ্যমেই পার্নো মিত্র তাঁর নতুন প্রযোজনা সংস্থা ‘আনস্ক্রিপটেড কো’-এর যাত্রা শুরু করছেন। ছবিটি পরিচালনা করেছেন শ্রীময়ী চক্রবর্তী। বলিউডের বেশ কিছু নামী ছবির সম্পাদক আরতি বাজাজ এই ছবিতে সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন। ছবিতে রাইমার সঙ্গে দেখা যাবে নিরঞ্জন মণ্ডলকে।

পার্নো টিভি নাইন বাংলাকে বললেন, ”কাজের সূত্রেই আমার শ্রীময়ীর সঙ্গে আলাপ। একসঙ্গে কাজ করে দেখেছি, বেশ ভালোলাগে। রাইমাকে বলেছিলাম, আমি কোনওদিন কিছু প্রযোজনা করলে, প্রথমে ওঁকে নেব। সেটাই করছি।” শ্রীময়ী চক্রবর্তীর মায়ের জীবন থেকে অনুপ্রাণিত ‘দ্য মিউজিক টিচার’-এর প্রেক্ষাপট উত্তর কলকাতা। গল্পটা এক তরুণকে ঘিরে, যিনি বিষণ্নতার সঙ্গে লড়াই করছেন এবং রবীন্দ্রসঙ্গীতের এক শিক্ষিকার মাধ্যমে জীবনে নতুন করে বাঁচার পথ খুঁজে পান। ছবিটি রবীন্দ্রসঙ্গীত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে আসা শিক্ষকদের প্রতি শ্রদ্ধার্ঘ্য। একই সঙ্গে এটি মানবিক সম্পর্ক ও প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার লড়াইকে তুলে ধরবে।

পার্নোর ভাবনায়, ”দুই দশকের বেশি সময় অভিনেত্রী হিসেবে কাজ করার পর এই ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে আমার নতুন সৃজনশীল যাত্রার সূচনা হচ্ছে। আমাদের প্রথম প্রযোজনা হিসেবে এই এটি ‘আনস্ক্রিপটেড কো’-কে ঘিরে আমার যে স্বপ্ন ও দৃষ্টিভঙ্গি, তারই সূচনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *