গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন তুললেন ভারতের সিনিয়ররা, দলে অশান্তির ছায়া?
গৌতম গম্ভীরের কোচিং পদ্ধতি নিয়ে ভারতীয় দলের মধ্যে অসন্তোষ রয়েছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বর্তমান দলের কয়েক জন সিনিয়র ক্রিকেটার নিজেদের উদ্বেগের কথা বোর্ডের কিছু শীর্ষ কর্তা এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের জানিয়েছেন। যদিও কোনও আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। বোর্ড অবশ্য এখনও গম্ভীরের উপরই আস্থা রাখছে। কিন্তু শ্রীলঙ্কা সফর গৌতম গম্ভীরের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে।