Money Plant Vastu: মানি প্ল্যান্ট রাখলেই মিলবে না ফল! গুড লাকের জন্য ঘরের কোন কোণায় রাখতে হয় জেনে নিন | Right direction to keep money plant at home vastu tips - 24 Ghanta Bangla News
Home

Money Plant Vastu: মানি প্ল্যান্ট রাখলেই মিলবে না ফল! গুড লাকের জন্য ঘরের কোন কোণায় রাখতে হয় জেনে নিন | Right direction to keep money plant at home vastu tips

Spread the love

গৃহসজ্জার কাজে হোক কিংবা ঘরে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি বজায় রাখতে— ইনডোর প্ল্যান্ট হিসেবে ‘মানি প্ল্যান্ট’-এর জনপ্রিয়তা সর্বজনবিদিত। অনেকেই মনে করেন বাড়িতে মানি প্ল্যান্ট রাখলেই বুঝি আর্থিক উন্নতি ঘটে এবং ধন-সম্পদ বৃদ্ধি পায়। কিন্তু বাস্তু বিশেষজ্ঞদের মতে, ভুল দিকে বা ভুল নিয়মে মানি প্ল্যান্ট রাখলে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি থাকে। তাই বাড়িতে সমৃদ্ধি ও শান্তি বজায় রাখতে বাস্তুশাস্ত্র মেনে সঠিক কোণ বেছে নেওয়া অত্যন্ত জরুরি।

বাড়িতে কোন দিকে মানি প্ল্যান্ট রাখা শুভ এবং কোন ভুলগুলি এড়িয়ে চলা উচিত, জেনে নিন বিস্তারিত।

মানি প্ল্যান্ট রাখার সেরা দিক: দক্ষিণ-পূর্ব কোণ (আগ্নেয় কোণ)
বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরের দক্ষিণ-পূর্ব (South-East) কোণ বা ‘আগ্নেয় কোণ’-এ মানি প্ল্যান্ট রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয়।

এই দিকের অধিপতি দেবতা হলেন বিঘ্নহর্তা গণেশ এবং শুভ গ্রহ হলেন শুক্র। ভগবান গণেশ যেমন সমস্ত অমঙ্গল দূর করেন, তেমনই শুক্র গ্রহ ধন-সম্পদ ও সৌভাগ্যের প্রতীক। ফলে ঘরের এই নির্দিষ্ট কোণায় মানি প্ল্যান্ট রাখলে বাস্তুদোষ দূর হয় এবং সংসারে আর্থিক সংকট কেটে গিয়ে শুভ শক্তি প্রবাহিত হয়।

১. উত্তর-পূর্ব দিক (ঈশান কোণ): ঘরের উত্তর-পূর্ব দিকে কখনোই মানি প্ল্যান্ট রাখা উচিত নয়। বাস্তু মতে, এই দিকের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং মানি প্ল্যান্টের প্রতিকৃতি শুক্র। শুক্র ও বৃহস্পতির পারস্পরিক বৈরিতা থাকায় এই দিকে মানি প্ল্যান্ট রাখলে আর্থিক ক্ষতি এবং পারিবারিক সম্পর্কের টানাপোড়েন তৈরি হতে পারে।
২. পূর্ব ও পশ্চিম দিক: এই দুই দিকেও মানি প্ল্যান্ট রাখা এড়িয়ে চলা ভালো। এতে মানসিক মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *