শিলিগুড়ির ভোল বদলানোর আশ্বাস, পুজোর আগে হকার উচ্ছেদ নয়
তার পরে সাংবাদিক বৈঠকে জানান, কেন্দ্রীয় সরকারের হিল স্মার্ট সিটি প্রকল্পে অন্তর্ভুক্ত হচ্ছে শিলিগুড়ি। শহরের রাস্তা থেকে নিকাশি, পানীয় জল, সবেতেই উন্নতি হবে। পুজোর আগে শহরের ফুটপাথ থেকে হকারদের সরানো হবে না। তবে ফুটপাথে হকারদের ব্যবসা করতে হলে এক তৃতীয়াংশের বেশি জায়গা তাঁরা ব্যবহার করতে পারবেন না। তেমনই শহরের প্রতিটি বাসস্টপও ঢেলে সাজানো হবে। প্রতিটি বাসস্টপে থাকবে সোলার লাইট, হ্যাঙ্গিং গার্ডেন, ওয়াটার ভেন্ডিং মেশিন এবং মোবাইল চার্জিং পয়েন্ট।