রাস্তার সাদা-হলুদ দাগের অর্থ জানেন? প্রতিদিন দেখলেও অনেকেই বোঝেন না এই গুরুত্বপূর্ণ ট্রাফিক চিহ্ন
সলিড বা একটানা হোয়াইট লাইন (Solid White Line)
একটানা সাদা দাগ চালকদের সতর্ক করে যে, যে লেনে গাড়ি চালানো হচ্ছে, সেই লেন ধরে চালানো। সাধারণ পরিস্থিতিতে এই দাগ অতিক্রম না করাই নিয়ম। যদিও জরুরি প্রয়োজনে বা বিশেষ পরিস্থিতিতে এটি পার হওয়া যেতে পারে, তবুও অযথা লেন পরিবর্তন করা বিপজ্জনক হতে পারে। ব্যস্ত রাস্তা, মোড় কিংবা দুর্ঘটনাপ্রবণ এলাকায় এই ধরনের দাগ বেশি ব্যবহার করা হয়।