মানসিকতায় মিল থাকা খুব দরকার, না হলে খুব মুশকিল: অঙ্গনা
ইন্ডাস্ট্রিতে পা রাখার পর থেকে নানা কারণে চর্চিত তিনি। কখনও অভিনীত চরিত্র। কখনও আবার প্রেমের জন্য। ধারাবাহিক থেকে সিরিজ়, অভিনেত্রী অঙ্গনা রায়কে বিভিন্ন মাধ্যমে দেখেছে দর্শক। প্রেমের ব্যাপারে বরাবরই খানিক রাখঢাক রেখে চলতেন তিনি। তবে এখন অভিনেত্রী অনেক বেশি ওপেন, সম্পর্ক মজবুত হওয়ায় কি জনসমক্ষে প্রেমের কথা বলছেন তিনি? বনির সঙ্গে অভিনয় থেকে রাজ্যের পালাবদল নিয়ে অকপট অঙ্গনা।