বন্ধুর জুতো ধার করে অনুশীলন থেকে ভারতীয় টেস্ট দলে— কে এই আকিব নবি?
কারও পৌষমাস, তো কারও সর্বনাশ। জশপ্রীত বুমরার চোট ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হলেও তা ভাগ্য খুলে দিয়েছে জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবির। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য বুমরার বদলি হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। পারভেজ় রসুলের পর জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন ২৯ বছরের এই পেসার। দীর্ঘ সংগ্রাম, অভাব আর ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পুরস্কার মিলল অবশেষে।