ফিরতে পারেন আলবার্তো-ড্র্যাজিচ, আক্রমণাত্মক ফুটবলেই ভরসা মোহনবাগান কোচের
প্রথম ম্যাচেই খেলতে হয়েছিল কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে ডুরান্ড কাপে যাত্রা শুরু করেছে মোহনবাগান। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি। তবে তুলনামূলক অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস ঝরে পড়ল মোহনবাগানের হেড কোচ পানাগিয়োটিস দিলমেইরিসের গলায়। প্রতিপক্ষকে সম্মান করলেও আক্রমণাত্মক ফুটবলেই ভরসা রাখবেন, তা স্পষ্ট করে দিলেন কোচ। এর পাশাপাশি ইঙ্গিত দিলে প্রথম একাদশে পরিবর্তনের। বিদেশি ফুটবলারদের মধ্যে আলবার্তো ও ড্র্যাজিচ ফিরতে পারেন দলে, এমন ইঙ্গিতই দিলেন তিনি। আর কী জানালেন?