খুশির হাতে এক ক্রেট ডিম - 24 Ghanta Bangla News
Home

খুশির হাতে এক ক্রেট ডিম

Spread the love

একটা নয়। খুশির হাতে এক ক্রেট ভর্তি ডিম। প্রথমে কিছুটা অবাকই হয়েছিল মগরাহাটের জয়েন খাঁ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির পড়ুয়া খুশি কর। পরক্ষণেই মুখে একগাল হাসি। শুধু ডিম নয়, রবিবার নতুন জামা, কেক-বিস্কুট আর টেডি বিয়ার নিয়ে খুশির বাড়িতে যান ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ডের অর্গানাইজিং সেক্রেটারি উৎপল রায়। স্কুলের মিড ডে মিলের ডিম নিজে না খেয়ে ভাইয়ের জন্য নিয়ে গিয়েছিল খুশি। সেই নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ‘এই সময়’-এ। তা পড়েই খুশির কাছে ডিম আর উপহার নিয়ে হাজির হন উৎপল। বললেন, ‘আমারও দিদি আছে, বুঝি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *