কাশ্মীরে জোড়া নিরাপত্তা অভিযানে গ্রেনেডসহ ধৃত যুবক, বারামুলায় আটক সন্দেহভাজন OGW
স্রীনগর: জম্মু ও কাশ্মীরে (Jammu And Kashmir) নিরাপত্তা বাহিনী পৃথক দুটি অভিযানে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলওয়ামা জেলায় এক যুবকের কাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড,…
স্রীনগর: জম্মু ও কাশ্মীরে (Jammu And Kashmir) নিরাপত্তা বাহিনী পৃথক দুটি অভিযানে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলওয়ামা জেলায় এক যুবকের কাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড, দেশবিরোধী পোস্টার এবং অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে। অন্যদিকে বারামুলায় যৌথ অভিযানে এক সন্দেহভাজন ওভার গ্রাউন্ড ওয়ার্কার (OGW)-কে আটক করে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাচার ফল মাণ্ডি এলাকায় আকস্মিক মোবাইল চেকিং চলাকালীন এই অভিযান চালানো হয়। জম্মু ও কাশ্মীর পুলিশ, স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG), কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF) এবং ভারতীয় সেনা যৌথভাবে ওই নাকা চেকিং পরিচালনা করছিল। তল্লাশির সময় নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। ধৃতের পরিচয় তৌসিফ আহমেদ দার। তিনি পুলওয়ামা জেলার দ্রুবগাম পায়িন এলাকার বাসিন্দা।
তল্লাশিতে তাঁর কাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড, একটি আইফোন, তিনটি দেশবিরোধী পোস্টার এবং একটি স্মার্ট রিস্টওয়াচ উদ্ধার হয়েছে। ঘটনার পর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীগুলির উদ্দেশ্য কী ছিল এবং ধৃত ব্যক্তির অন্য কোনও ব্যক্তি বা সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে, রবিবার সকালে উত্তর কাশ্মীরের বারামুলা জেলার নারভাওয়ের জান্দফারান-গোরিওয়ান ক্রসিং এলাকায় আরেকটি যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ, CRPF এবং সীমান্তরক্ষী বাহিনী (BSF)।
নিরাপত্তা বাহিনীর দাবি, গোরিওয়ান দিক থেকে আসা এক সন্দেহভাজন ব্যক্তি নাকা দেখে পালানোর চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা ধাওয়া করে তাঁকে আটক করেন। ধৃত ব্যক্তির পরিচয় আইজাজ আহমেদ গনি। তিনি প্রয়াত মহম্মদ সুলতান গণির ছেলে এবং বারামুলার নাম্বলান, শিরি এলাকার বাসিন্দা।
তল্লাশিতে তাঁর কাছ থেকে একটি ক্যামোফ্লাজ করা এমপি-৫ ধরনের পিস্তল, ১০ রাউন্ড ৯ মিমি গুলি-ভর্তি একটি ম্যাগাজিন, একটি মোবাইল ফোন এবং একটি কালো ব্যাকপ্যাক উদ্ধার হয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, তিনি একজন সন্দেহভাজন ওভার গ্রাউন্ড ওয়ার্কার (OGW)।
এরই মধ্যে কাশ্মীর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সম্প্রতি অনন্তনাগ এবং কুলগামে পরপর দুটি জঙ্গি হামলায় এক পুলিশ আধিকারিক-সহ তিনজনের মৃত্যু হয়। সেই ঘটনার পর গোটা উপত্যকায় নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
দক্ষিণ কাশ্মীর থেকে উত্তর কাশ্মীর পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। নাকা চেকিং, গাড়ি তল্লাশি এবং সন্দেহভাজন ব্যক্তিদের উপর নজরদারিও জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি, জঙ্গি কার্যকলাপ রুখতে এবং সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ভেস্তে দিতেই এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হচ্ছে।
Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা
Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন
Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের