West bengal News Live: প্রায় ১৫০ দোকান গুঁড়িয়ে দিল বুলডোজার! এবার অ্যাকশন নুঙ্গি স্টেশনে

২০০৭ সালে প্রথম কলকাতা ছেড়ে চলে যেতে হয়েছিল তাঁকে। এরপর ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় আসার পর ফিরে এসেছেন তিনি। তসলিমা নাসরিন। গতকাল রবীন্দ্র সদনের এক অনুষ্ঠানে ছিলেন তসলিমা। আজও কলকাতায় রয়েছেন তিনি। আজ নজর থাকবে সেই খবরে।
অন্যদিকে, জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার হয়েছে হামিম মণ্ডল। এছাড়াও গ্রেফতার তাঁর বান্ধবী অর্পিতা সরকার। কয়েকটি সন্দেহজনক সমাজমাধ্যম হ্যান্ডলের নাম উঠে আসছে। সেগুলি সবই পাকিস্তান থেকে পরিচালিত বলে গোয়েন্দারা জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও বেশ কয়েকজন পুলিশ আধিকারিক এবং বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন ওই জঙ্গির নিশানায় বলে খবর। নজর থাকবে এই ধরনের খবরেও।