Partha on Suvendu: মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে এবার বড় কথা বললেন পার্থ | Partha Chatterjee posted for suvendu adhikari - 24 Ghanta Bangla News
Home

Partha on Suvendu: মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে এবার বড় কথা বললেন পার্থ | Partha Chatterjee posted for suvendu adhikari

Spread the love

শুভেন্দুকে নিয়ে পার্থImage Credit: Tv9 Bangla

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvedu Adhikari)-র জন্য চিন্তিত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সম্প্রতি, জঙ্গিদের টার্গেটে ছিলেন শুভেন্দু। তবে আগেই তাদের প্ল্যান ভেস্তে দেয় STF। এবার এই নিয়েই মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন পার্থ।

এ দিন পার্থ নিজের ফেসবুক থেকে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “পাকিস্তানি হ্যান্ডলাররা হামিমকে শুভেন্দু অধিকারীর চলাফেরা, কর্মসূচি এবং নিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছিল।” তিনি আরও লিখেছেন, “মুখ্যমন্ত্রী যাতে পাকিস্তানের এই নজর থেকে সুরক্ষিত থাকেন তার চিন্তা আমাদের করতে হবে।”

প্রসঙ্গত, শুভেন্দুকে টার্গেটের পিছনে অভিযুক্ত হামিম মন্ডল কাশ্মীরী জঙ্গিকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ ও বর্ধমান পুলিশ। হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠীর সদস্য এই হামিম। এই জঙ্গিগোষ্ঠী মূলত পাকিস্তানের সংগঠন। এরা টাকার বিনিময়ে খুন, তোলাবাজি ও সন্ত্রাসবাদী কাজ করে। এই সংগঠন বিগত কয়েক বছর ধরে কাশ্মীরে মাথাচাড়া দিয়েছে। এবার বাংলাতেও সেই জঙ্গি সংগঠনের সদস্যের খোঁজ মিলল। জানা গিয়েছে, হাওড়ার পিলখানার বাসিন্দা হামিম। তাঁর বাবা গেঞ্জির কারখানায় কাজ করত। সে-ও তাঁর বাবার সঙ্গেই ওই কারখানায় কাজ করত। বিগত দুই থেকে তিন মাস ধরেই হামিম বর্ধমানে থাকছিল, ঠিক যেই সময়ে রাজ্যে পালাবদল হয়েছে। বর্ধমানে বসেই কি তবে মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক কষছিল? এই  নিয়েই পার্থ চট্টোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে দেখা গেল।

নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। সেই সময় তৃণমূল থেকে তাঁকে অপসারিত করা হয়েছিল। এরপর জেল থেকে ফিরে আসেন পার্থ। যে সময় পার্থ ফেরেন তার কয়েক মাস পরই ছিল ছাব্বিশের নির্বাচন। জল্পনা ছড়াচ্ছিল তবে কি বেহালা পশ্চিম থেকে তৃণমূলের প্রার্থী হবেন তিনি? কিন্তু দেখা গেল তৃণমূল তাঁকে টিকিট দেয়নি। এ দিকে, এবার রাজ্যেরও পালা বদল হয়। তৃণমূল ভেঙে দু’ভাগ হয়েছে।নতুন তৃণমূলে অনেকেই যোগদান করেছেন। এর মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্ট, নিতান্তই তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *