Jamshedpur FC shutdown: আইএসএল থেকে নাম তুলেছে ক্লাব, কর্তৃপক্ষের কাছে আবেদন জামশেদপুরের ফুটবলারদের! | Jamshedpur FC Players Make Emotional Plea to Tata After ISL 2026 Exit - 24 Ghanta Bangla News
Home

Jamshedpur FC shutdown: আইএসএল থেকে নাম তুলেছে ক্লাব, কর্তৃপক্ষের কাছে আবেদন জামশেদপুরের ফুটবলারদের! | Jamshedpur FC Players Make Emotional Plea to Tata After ISL 2026 Exit

Spread the love

কলকাতা : হঠাৎ করেই যেন মাথায় বাজে ভেঙে পড়েছে প্রণয়, মাদিহ, রেই তাচিকাওয়াদের। আইএসএল ২০২৬ থেকে সরে দাঁড়িয়েছে তাঁদের ক্লাব জামশেদপুর এফসি। টাটার মালিকানাধীন এই ক্লাব দল তুলে নেওয়ার ফলে অথৈ জলে পড়েছেন ফুটবলাররা। এমনকি, একটি ভিডিও বার্তায় তাঁরা টাটা কর্মকর্তাদের কাছে অনুরোধ করেছেন বিষয়টি আরও একবার ভেবে দেখতে।

আগে থেকেই শোনা গিয়েছিল, প্রথমে অনেক টালবাহানা হলেও অবশেষে এবার আইএসএল হতে চলেছে। তবে এই নিশ্চয়তার আগেই চাপে ছিল দুই ক্লাব। ইন্টার কাশী ও জামশেদপুর এফসি। আইএসএল ২০২৬ এ অংশগ্রহণের জন্য ২০ জুলাইয়ের মধ্যে ৫৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল ১৪টি ক্লাবের। এই সময়সীমা পরে বাড়ানো হয় ৩১ জুলাই পর্যন্ত। তবে এখানেই শুরু হয় আসল সমস্যা। ইন্টার কাশী টাকা মিটিয়ে দিলেও জামশেদপুর টাকা দেয়নি। এরপরেই তারা সিদ্ধান্ত নেয় আইএসএল থেকে সরে যাওয়ার। এরপরেই ক্লাব কর্তৃপক্ষের জন্য একটি ভিডিও বার্তা দেয় খেলোয়াড়রা। তারা বলেছে, “আমরা শুনলাম ডুরান্ড কাপের পর ক্লাব বন্ধ হয়ে যাচ্ছে। এই সিদ্ধান্তে আমরা ক্ষুব্ধ, হতবাক, হতাশ। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত।” এরপরেই তাঁরা বলেন, “আমরা চাই টাটা ফুটবল অ্যাকাডেমির ঐতিহ্য বজায় থাকুক । জামশেদপুর এফসির হয়ে খেলা অনেকের হয়ে স্বপ্ন। এই সিদ্ধান্ত আপনারা সবাই আরেকবার বিবেচনা করে দেখুন।”

যদিও সূত্রের খবর, নিজেদের বোর্ড মিটিংয়ে টাটা কর্তৃপক্ষ ঠিক করেছে, যেহেতু ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ অনিশ্চিত, তাই আইএসএলের জন্য কোনও টাকা খরচ করতে ইচ্ছুক নয় জামশেদপুর এফসির উপরমহল। তারা চেয়েছে, ক্লাব বন্ধ করে বছরে ৪-৫ কোটি টাকা নিজেদের অ্যাকাডেমির উপর খরচ করবে যাতে ভারতের ফুটবলের উন্নতি হয়। কিন্তু তাঁদের এই সিদ্ধান্তে প্রবল দুশ্চিন্তায় ভুগছেন ফুটবলাররা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *