Bollywood Controversy: হৃতিকের ওপর কেন চটলেন কঙ্গনা? বর্তমান প্রেমিকা সাবার প্রসঙ্গ টেনে ক্ষুব্ধ কঙ্গনা বললেন... | We need to apologize to hrithik kangana ranaut hits back at hrithik roshan over viral trend - 24 Ghanta Bangla News
Home

Bollywood Controversy: হৃতিকের ওপর কেন চটলেন কঙ্গনা? বর্তমান প্রেমিকা সাবার প্রসঙ্গ টেনে ক্ষুব্ধ কঙ্গনা বললেন… | We need to apologize to hrithik kangana ranaut hits back at hrithik roshan over viral trend

Spread the love

বলিউডের পুরনো বিতর্ক যে হঠাৎ এভাবে আবার মাথাচাড়া দিয়ে উঠবে, তা হয়তো কেউই ভাবেননি! ২০১৬ সালের সেই আইনি যুদ্ধ আর একে অপরের প্রতি নানা অভিযোগের কথা আজও অনেকের মনে আছে। তবে সম্প্রতি এক নতুন ঘটনার সূত্র ধরে ফের সোশাল মিডিয়ায় মুখোমুখি হৃতিক রোশন ও কঙ্গনা রানাওয়াত।

কেন হঠাৎ চর্চায় পুরনো বিতর্ক?

ঘটনাটির শুরু এক রাজনৈতিক আলোচনাকে কেন্দ্র করে। সম্প্রতি ছাত্র আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে বিতর্কে জড়ান অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। এর মাঝেই সিজেপি (CJP) মুখপাত্র সৌরভ দাসকে ‘অকর্মণ্য’ ও ‘বেকার’ বলেন তিনি। পাল্টা জবাবে সৌরভ দাস একটি সাক্ষাৎকারে মজার ছলে বলেন, “আমার বন্ধুরা বলছে কঙ্গনা নাকি আমার ওপর রেগে আছেন কারণ আমাকে দেখতে নাকি কম বয়সের হৃতিক রোশনের মতো!”

সৌরভের এই বক্তব্য ভাইরাল হতেই নেটপাড়ায় শুরু হয় নতুন ট্রেন্ড, ‘উই নিড টু অ্যাপোলজাইজ টু হৃতিক’ (আমাদের হৃতিকের কাছে ক্ষমা চাওয়া উচিত)। নেটিজেনদের বড় একটি অংশ হৃতিকের সমর্থনে কথা বলতে শুরু করেন। সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্রেডি বার্ডিও ইনস্টাগ্রামে লেখেন, “গোটা বিশ্বের উচিত হৃতিক রোশনের কাছে ক্ষমা চাওয়া।”

কী ঘটেছিল ৮ বছর আগে?

২০১৬ সালে এক সাক্ষাৎকারে কঙ্গনা হৃতিককে পরোক্ষভাবে নিজের ‘সিলি এক্স’ বলে দাবি করেন। তিনি জানান, তাঁদের মধ্যে দীর্ঘ প্রেম ছিল এবং প্যারিসে হৃতিক তাঁকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। তবে হৃতিক এই পুরো বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি সাফ জানান, কঙ্গনার সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত সম্পর্ক কখনও ছিলই না। এমনকি তিনি বলেন, “পোপের সঙ্গে প্রেমের গুঞ্জন রটার সম্ভাবনা থাকলেও কঙ্গনার সঙ্গে আমার প্রেমের খবর সত্যি নয়।” এরপরই শুরু হয় আইনি যুদ্ধ। হৃতিক দাবি করেন, কেউ তাঁর নাম করে ভুয়ো ইমেল আইডি থেকে কঙ্গনাকে বার্তা পাঠাত। পালটা নোটিস ও অভিযোগের ঝড়ে তখনকার দিনে শিরোনামে উঠে এসেছিল এই মামলা।

ফ্রেডি বার্ডির সাম্প্রতিক পোস্টে সাধারণ মানুষ যেভাবে আবার হৃতিকের পক্ষে দাঁড়াতে শুরু করেছেন, তা নিয়ে মুখ খোলেন খোদ হৃতিক। তবে তিনি কারও পাশে দাঁড়ানোকে সমর্থন জানাননি। কমেন্টে তিনি লেখেন, “কাউকে পছন্দ নয় বলেই অন্য জনের পক্ষে দাঁড়ানো আমাদের সমাজের বড় সমস্যা। আমি সঠিক তথ্য ও সঠিক সময়ের অপেক্ষা করব।”

হৃতিকের এই ধীরস্থির মন্তব্য দেখে রেগে যান কঙ্গনা। তড়িঘড়ি ইনস্টাগ্রাম স্টোরিতে হৃতিক ও তাঁর বর্তমান সঙ্গিনী সাবা আজাদের ছবি দিয়ে কঙ্গনা লেখেন, “তুমি সাবা আজাদকে সঙ্গী হিসেবে পেয়েছ দেখে ভালো লাগল। কিন্তু এমন এক সম্পর্কে থেকেও অন্য মহিলাকে এভাবে উত্যক্ত করা তোমাকে মানায় না। যারা তোমার নাম নিয়ে আমাকে ট্রোল করছে, তাদের বারণ করার বদলে তুমি আগুনে ঘি ঢালছ। নিজের সঙ্গীকে লজ্জিত না করে আশা করি তোমার শুভ বুদ্ধির উদয় হবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *