Ambulance Booking: 'ধরতে হবে না ক্লাবের দাদাদের', এবার অ্যাপের মাধ্যমেই মিলবে অ্যাম্বুলেন্স, বড় উদ্যোগ রাজ্য সরকারের | Now ambulances will be available through the app, a big initiative by the state government - 24 Ghanta Bangla News
Home

Ambulance Booking: ‘ধরতে হবে না ক্লাবের দাদাদের’, এবার অ্যাপের মাধ্যমেই মিলবে অ্যাম্বুলেন্স, বড় উদ্যোগ রাজ্য সরকারের | Now ambulances will be available through the app, a big initiative by the state government

Spread the love

অ্যাম্বুলেন্সImage Credit: Debarchan Chatterjee/NurPhoto via Getty Images

বালুরঘাট: মুমুর্ষ রোগীকে সময়ে হাসপাতালে পৌঁছতে এবার অ্যাম্বুলেন্স অ্যাপ চালুর করতে চলেছে স্বাস্থ্য দফতর (Swasthya Bhawan)।  শনিবার সন্ধ্যায় বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত রাইস অফ নিউ বেঙ্গল অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন বিজেপির চিকিৎসক সেলের কনভেনর ডক্টর গৌরাঙ্গ চন্দ্র সাহা। একটা অ্যাম্বুলেন্সের জন্য বহু হয়রানির শিকার হতে হয় রোগীর পরিবারকে। কিন্তু এবার থেকে আর তা হবে না। অনেক সময়ই গুনতে হয় অতিরিক্ত টাকা। এর জেরে চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ। সেই কারণেই এবার অ্যাপ আনতে চলেছে রাজ্য সরকার।

শনিবার বিকেলে বালুরঘাট স্টেডিয়াম সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে বিজেপির রাষ্ট্রবাদী চিকিৎসক সেলের দক্ষিণ দিনাজপুর জেলা কনভেনশন। ‘রাইস অফ এ নিউ বেঙ্গল’ নামক এই কনভেনশনে তৃণমূল আমলে থ্রেট কালচারের শিকার চিকিৎসকরা অংশ নেন। রাষ্ট্রবাদী চিকিৎসক সেলের রাজ্য কনভেনর ছাড়াও উপস্থিত ছিলেন কো-কনভেনর ডাঃ কল্যাণ আশীষ মুখোপাধ্যায়, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, কুশমন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য চিকিৎসক ও বিশিষ্টজন।

এ দিন, কনভেনশনে ডাঃ গৌরাঙ্গ চন্দ্র সাহা জানিয়েছেন, নতুন সরকারের লক্ষ্যই হল সকলকে সু-চিকিৎসার আওতায় আনা। প্রত্যন্ত বহু এলাকায় সময় মত অ্যাম্বুলেন্স না পৌঁছানয় অসহায় অবস্থায় পড়তে হয় রোগীদের। অ্যাম্বুলেন্স পৌঁছলেও ভাড়া নিয়ে জুলুমবাজীর শিকার হতে হয় রোগীর পরিবারকে। এমনটার পরিবর্তন করতে ক্যাব বুকের মতোই অ্যাম্বুলেন্স অ্যাপ আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে রোগীর জন্য অ্যাম্বুলেন্স বুকিং করতে পারবেন। অ্যাপের মাধ্যমে বুক করলে রোগীর বাড়ির দরজায় পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স। তাতে একদিকে যেমন সময়ে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যাবে, তেমনই সরকার নির্ধারিত ন্যূনতম ভাড়ার বাইরে কেউ টাকা নিতে পারবে না বলেও তিনি জানান।

ডক্টর গৌরাঙ্গ চন্দ্র সাহা বলেন, “একজন রোগীর জন্য প্রথম যেটা দরকার অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্স পেতে হলে এলাকার নেতা, ক্লাবের দাদাদের ধরতে হচ্ছে। অনেক পয়সা দিতে হচ্ছে। অতিরিক্ত টাকা যা দেওয়ার দরকার নেই সেইটাও দিতে হচ্ছে। সেই কারণে এই উদ্যোগ। আমরা খুব দ্রুত এই অ্যাপ নিয়ে আসব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *