৩১ জুলাইয়ের ডেডলাইন মিস করেছেন? এখন ITR ফাইল করতে কত ফাইন দিতে হবে? | Missed ITR Filling Deadline? Now How Much Fine Will you Have to Give to File Late ITR
নয়া দিল্লি: ৩১ জুলাই ছিল ডেডলাইন। এর মধ্যেই জমা করতে হত আয়কর রিটার্ন (ITR)। অনেকেই শেষ মুহূর্তের জন্য এই গুরুত্বপূর্ণ কাজগুলি ফেলে রাখেন। আর এর চক্করেই আইটিআরের ডেডলাইনও মিস করে যান। তবে জানেন কি, আইটিআর ফাইল করার ডেডলাইন মিস করলে, কত টাকা লেট ফাইন দিতে হবে?
২০২৫-২৬ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন বা আইটিআর ফাইল করার শেষ তারিখ ছিল ৩১ জুলাই। যেহেতু ডেডলাইনের শেষ মুহূর্তে প্রচুর চাপ থাকে, তার জেরে ওয়েবসাইটের সমস্যা, প্রযুক্তিগত ত্রুটি বা কোনও ডকুমেন্ট না থাকলে, আইটিআর ফাইল নাও হতে পারে। এর জন্য পরে আইটিআর দাখিল করতে হয়। তবে যদি ডেডলাইনের পর আইটিআর ফাইল করেন, তাহলে কিন্তু জরিমানা দিতে হতে পারে। তার পাশাপাশি ইন্টারেস্ট বা সুদও দিতে হবে। একইসঙ্গে আয়করের সুযোগ-সুবিধাও মিস করতে পারেন।
মাখিজানি গেরা অ্যান্ড অ্যাসোসিয়েশনের ট্য়াক্স হেড, গৌরব মাখিজানি এই বিষয়ে বলেন, “আয়কর রিটার্ন জমা করার শেষ তারিখ ছিল ৩১ জুলাই। যদি এই সময়ের মধ্যে আইটিআর ফাইল না করেন, তবে পরেও আইটিআর জমা করা যায়। তবে এর জন্য অতিরিক্ত টাকা দিতে হতে পারে।”
কত লেট ফাইন লাগবে?
- যাদের মোট আয় ৫ লক্ষ টাকার কম, তাদের লেট ফাইন বাবদ ১০০০ টাকা দিতে হবে।
- যদি কারোর বার্ষিক আয় ৫ লক্ষ টাকার বেশি হয়, তাহলে পরবর্তী সময়ে আইটিআর জমা দেওয়ার জন্য ৫০০০ টাকা লেট ফাইন দিতে হবে।
আর কী কী সমস্যা হবে?
লেট ফাইনের পাশাপাশি আয়কর আইনের ২৩৪এ (Section 234A) অধীনে যতদিন পর্যন্ত রিটার্ন দাখিল না করা হচ্ছে, ততদিন প্রতি মাসে এক শতাংশ করে চার্জ বসে। অর্থাৎ যত দেরিতে আইটিআর জমা করবেন, তত বেশি টাকা দিতে হবে। নির্ধারিত সময়ের পর আইটিআর জমা করতে গেলে, পুরনো কর কাঠামোয় আর আয়কর জমা দেওয়া যাবে না। তখন নতুন কর কাঠামোতেই আইটিআর জমা করতে হবে।