সেনসাসের সূচনা করে কী মন্তব্য মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

সেনসাসের সূচনা করে কী মন্তব্য মুখ্যমন্ত্রীর

Spread the love

অনলাইনে মোট ৩৩টি প্রশ্নের উত্তর দিয়ে মুখ্যমন্ত্রী এ দিন সেল্ফ এনিউমারেশনের মাধ্যমে রাজ্যে জনগণনার সূচনা করেছেন। তাঁর আশ্বাস, জনগণনার জন্য রাজ্যবাসী যে তথ্য দেবেন, তা গোপন ও সুরক্ষিত থাকবে, সে সব শুধু ব্যবহার করা হবে পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নের কাজে। দেশের ১৬তম জনগণনার দু’টি গুরুত্বপূর্ণ বিষয়— সেল্ফ এনিউমারেশন এবং অনলাইনে তথ্য দেওয়ার কথাও মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন। রাজ্যবাসী যাতে জনগণনার কর্মীদের সঙ্গে সহযোগিতা করেন, সেই আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পূর্বঘোষণা অনুযায়ী, শনিবার সকাল ১০টায় রাজ্যে শুরু হয়ে গেল জনগণনার কাজ। অনলাইনে মোট ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। ব্যক্তিগত পরিচয়, পরিবারের সদস্যের সংখ্যা, শিক্ষা, পেশা, বাসস্থানের বিবরণ-সহ বিভিন্ন তথ্য দিতে হবে। জনগণনায় এ বারই প্রথম জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘এর ফলে সাধারণ মানুষ জাতিগত সুবিধে পাবেন। আলাদা করে তাঁদের লাইনে দাঁড়াতে হবে না।’ মুখ্যমন্ত্রী জনান, ১ অগস্ট থেকে ১৫ অগস্ট, নিজের ও পরিবারের সদস্যদের তথ্য অনলাইনে দেওয়া যাবে। সেল্ফ এনিউমারেশন ১৫ অগস্ট শেষ হওয়ার পরে ১৬ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে তথ্য যাচাই করবেন জনগণনার কাজে নিযুক্ত কর্মীরা। প্রয়োজন হলে সংশোধনেরও সুযোগ থাকবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *