সাত ঘণ্টা বিনা চিকিৎসায় ফেলে রাখার অভিযোগ, রোগীর মৃত্যুতে উত্তেজনা মালদা মেডিক্যালে
মৃতার এক ভাগ্নে রাজু মণ্ডল বলেন, ‘মামিকে ভর্তি করানোর সাত ঘণ্টা পরেও কোনও চিকিৎসক তাঁকে দেখেননি। দু’জন নার্স মোবাইল নিয়েই ব্যস্ত ছিলেন। তাঁদের রোগীর শারীরিক অবস্থার অবনতির কথা বারবার বলেছি। কিন্তু ওরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকী, ঘাড় ধাক্কা দিয়ে আমাদের ওয়ার্ড থেকে বের করে দেওয়া হয়। চিকিৎসা না পেয়েই মামির মৃত্যু হয়। এই ঘটনায় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে।’