চলন্ত বাসে হৃদরোগে আক্রান্ত চালক, মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাসের কনডাক্টর, খালাসি ও যাত্রীরা বাস থেকে নেমে এলেও চালক নামেননি। সকলে গিয়ে দেখেন, তিনি স্টিয়ারিংয়ের উপরে মাথা রেখে পড়ে আছেন। তড়িঘড়ি তাঁকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা জানান, হৃরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাস চালক সাইফুল খানের (৪০)। তাঁর বাড়ি গড়বেতার মহারাজপুরে।