রুম ফ্রেশনারের দরকার নেই, গরম জলে মশলা ফোটালেই ঘর ভরে উঠবে সুবাসে - 24 Ghanta Bangla News
Home

রুম ফ্রেশনারের দরকার নেই, গরম জলে মশলা ফোটালেই ঘর ভরে উঠবে সুবাসে

Spread the love

বর্ষাকালে ঘরে ভ্যাপসা গন্ধ ছাড়ে। হাওয়া চলাচল কম হয়, সারাক্ষণ স্যাঁতস্যাঁতে ভাব থাকে। সেই কারণেই এই সমস্যা আরও বাড়ে। তবে এই ভ্যাপসা গন্ধ দূর করতে যে বাজারচলতি রুম ফ্রেশনার ব্যবহার করবেন, এমনটা নয়। বাড়িতেও বানিয়ে নিতে পারেন প্রাকৃতিক ফ্রেশনার।

এক নজরে

  • বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে সিমার পট ব্যবহার করুন।

  • বাজারচলতি ফ্রেশনারে ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে।

  • সিমার পট প্রাকৃতিক ও রাসায়নিকমুক্ত রুম ফ্রেশনার।

  • তেজপাতা, দারুচিনি, লবঙ্গ ও লেবুর খোসা দিয়ে তৈরি করা যায়।

  • ১৫–২০ মিনিট ফুটলেই ঘরে ছড়িয়ে পড়ে সুবাস।

বাজারচলতি ফ্রেশনার এড়িয়ে চলবেন কেন?

বাজারচলতি রুম ফ্রেশনারের গন্ধ অনেক সময়ে তীব্র হয়। তা ছাড়া তাতে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে, যার জেরে ত্বক ও চোখে অস্বস্তি বাড়ে। কিছু কিছু ক্ষেত্রে ফুসফুসেরও ক্ষতি করে রাসায়নিক ফ্রেশনার। তার চেয়ে প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতে বানিয়ে নিন ‘সিমার পট’।

‘সিমার পট’ কী?

সিমার পট সুগন্ধি মোমবাতির বিকল্প। কিছু মশলা, ফলের খোসা নিয়ে গরম জলে ফোটাতে হয়। ওই গরম জল থেকে যে বাষ্প বা স্টিম বেরোবে সেটাই গোটা ঘরে রুম ফ্রেশনারের কাজ করবে। এটা ঘরের দুর্গন্ধ দূর করার প্রাচীন পদ্ধতি। এতে কোনও রকম রাসায়নিক উপাদান যোগ করা হয় না। এবং কোনও ঝামেলা ছাড়াই ঘর সুগন্ধে ভরে ওঠে। তবে ওপেন কিচেন হলে এই টোটকা বেশি ভালো কাজ করে। 

বাড়িতে কী ভাবে তৈরি করবেন সিমার পট?

একটি পাত্রে ১ লিটার জল নিন। তাতে ৬ থেকে ৮টি তেজপাতা, ২ টুকরো দারুচিনি এবং ৮ থেকে ১০টি লবঙ্গ মিশিয়ে দিন। এর সঙ্গে যে কোনও লেবুর খোসাও মেশাতে পারেন। জল ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন। আঁচ কমিয়ে রেখে ১৫ থেকে ২০ মিনিট ফুটতে দিন। পাত্রের ঢাকনা খোলা রাখুন। এতে বাষ্প গোটা ঘরে ছড়িয়ে পড়বে এবং সুবাস ছড়াবে। জল শুকিয়ে এলে সামান্য জল যোগ করতে পারেন। এতে সুবাস আরও কিছুক্ষণ বজায় থাকবে।

FAQ

১. সিমার পট কী?
মশলা ও ফলের খোসা জলে ফুটিয়ে তৈরি প্রাকৃতিক রুম ফ্রেশনার।

২. বাজারচলতি রুম ফ্রেশনার এড়িয়ে চলবেন কেন?
এতে থাকা রাসায়নিক ত্বক, চোখ ও ফুসফুসে অস্বস্তি তৈরি করতে পারে।

৩. সিমার পট বানাতে কী কী লাগবে?
জল, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ এবং লেবুর খোসা।

৪. কতক্ষণ সিমার পট ফোটাতে হবে?
কম আঁচে প্রায় ১৫–২০ মিনিট ফোটাতে হবে।

৫. সিমার পটের সুবাস দীর্ঘক্ষণ রাখতে কী করবেন?
জল কমে এলে অল্প করে আবার জল যোগ করুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *