‘যে আমার প্রতিটা দিন...’, ট্রোলিংয়ের মাঝেই কিয়ারাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সিদ্ধার্থ - 24 Ghanta Bangla News
Home

‘যে আমার প্রতিটা দিন…’, ট্রোলিংয়ের মাঝেই কিয়ারাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সিদ্ধার্থ

Spread the love

স্ত্রীর জন্মদিন বলে কথা। তাই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী কিয়ারা আদভানি (Kiara Advani)-র জন্য বিশেষ বার্তা দিলেন স্বামী তথা অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। শুক্রবার মধ্যরাতে ইনস্টাগ্রামে কিয়ারার আইসক্রিম খাওয়ার একটি মিষ্টি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান সিদ্ধার্থ। অন্যদিকে, কিয়ারার এই বিশেষ দিনে তাঁর আগামী সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ (Toxic: A Fairy Tale for Grown-Ups)-এর নির্মাতারা অভিনেত্রীর ‘নাদিয়া’ (Nadia) রূপের একটি বোল্ড নতুন পোস্টার প্রকাশ্যে এনেছেন।

কিয়ারার জন্মদিনে সিদ্ধার্থ মালহোত্রা কী পোস্ট করেছেন?

কিয়ারার আইসক্রিম খাওয়ার একটি স্বতঃস্ফূর্ত ছবি পোস্ট করে লিখেছেন— ‘যে মানুষটা প্রত্যেকটা দিন আরও একটু বেশি মিষ্টি বানিয়ে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা… এমনকী সে যখন আমার আইসক্রিম চুরি করে খায়, তখনও! ❤️”

‘টক্সিক’ সিনেমায় কিয়ারা আদভানির চরিত্রের নাম কী?

কন্নড় সুপারস্টার যশের মেগা অ্যাকশন ছবি ‘টক্সিক’-এ কিয়ারা আডবাণীকে ‘নাদিয়া’ (Nadia) নামের অত্যন্ত বোল্ড একটি চরিত্রে দেখা যাবে।

শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি রোমান্টিক ও ক্যান্ডিড ছবি শেয়ার করেন সিদ্ধার্থ। ছবিতে কিয়ারাকে বেশ আনন্দের সঙ্গে আইসক্রিম খেতে দেখা যায়। ক্যাপশনে সিদ্ধার্থ লেখেন— ‘যে প্রতিটা দিনকে আর একটু বেশি মিষ্টি বানিয়ে তোলে তাকে শুভ জন্মদিন… এমনকী সে যখন আমার আইসক্রিম চুরি করে খায়, তখনও।’ এই সপ্তাহেই যশ-এর সঙ্গে ‘টক্সিক’ সিনেমার গান ও বেশ কিছু দৃশ্য নিয়ে অনলাইনে কিয়ারাকে ট্রোলের মুখোমুখি হতে হচ্ছিল। অনুরাগী থেকে শুরু করে নেটিজ়েন— কিয়ারা সকলেরই কটাক্ষের মুখে পড়েছেন। তবে সিদ্ধার্থের এই একটি পোস্ট ট্রোলারদের মুখে কুলুপ এঁটে দিয়েছে।

কিয়ারার জন্মদিনে পিছিয়ে থাকেননি ‘টক্সিক’ ছবির নির্মাতারাও। কেভিএন প্রডাকশনসের পক্ষ থেকে প্রকাশ করা হয় ‘নাদিয়া’ চরিত্রে কিয়ারার একদম নতুন ক্লোজ়-আপ পোস্টার। গাঢ় লিপস্টিক, নিখুঁত মেকআপ এবং চোখে তীক্ষ্ণ এক্সপ্রেশন নিয়ে ছবিতে অত্যন্ত গ্ল্যামারাস ও সাহসী অবতারে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে টিম লিখেছে— ‘আমাদের নাদিয়া-কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!’

সম্প্রতি ‘ফেমিনা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘টক্সিক’ ছবিতে অভিনয় করা নিয়ে মুখ খোলেন কিয়ারা। তিনি বলেন— ‘ছবিটির ন্যারেশন শোনার পরেই আমি এর চরিত্রটির গভীরতা দেখে মুগ্ধ হয়েছিলাম। একজন অভিনেতা হিসেবে আমি কেরিয়ারের এমন এক জায়গায় পৌঁছতে পেরেছি যেখানে এমন একটা চ্যালেঞ্জিং চরিত্র করার মতো আত্মবিশ্বাস আমার রয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমি নারীদের নির্দিষ্ট কোনও চরিত্রের ছাঁচের নিজেকে আটকে রাখা একদম পছন্দ করি না। আমাদের অনেক কিছু দেওয়ার আছে, তাই পর্দায় চরিত্রেও সেই ভিন্নতা থাকা উচিত।’

FAQ

‘টক্সিক’ সিনেমায় কিয়ারা আডবাণীর বিপরীতে প্রধান নায়ক কে?

‘টক্সিক’ সিনেমায় কিয়ারার বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করছেন কন্নড় সুপারস্টার যশ (Yash)।

সিদ্ধার্থ ও কিয়ারার ইনস্টাগ্রাম পোস্টটি কেন ট্রোলারদের জবাব হিসেবে দেখা হচ্ছে?

‘টক্সিক’ ছবিতে কিয়ারার সাহসী লুক ও বেশ কিছু দৃশ্য নিয়ে অনলাইন ট্রোলিং বাড়ছিল। সিদ্ধার্থের এই অফুরন্ত ভালোবাসা ও সমর্থনে ভরা পোস্ট নেতিবাচক আলোচনাকে পুরোপুরি ভুলিয়ে দিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *