আর নয় ‘নো হ্যান্ডশেক’! পাক অধিনায়ককে জড়িয়ে ধরলেন ভারতীয় ব্যাটার, বরফ গলছে সম্পর্কের?
জেমাইমা রদ্রিগেস ও ফাতিমা সানার আলিঙ্গনের ভিডিয়ো
‘দ্য হান্ড্রেড’-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল সাদার্ন ব্রেভ ও বার্মিংহাম ফিনিক্স। ২৪ রানে ম্যাচ জেতে জেমাইমার দল সাদার্ন ব্রেভ। চর্চা চলছিল ম্যাচ শেষে ফাতিমার সঙ্গে জেমাইমা হাত মেলাবেন কি না। কিন্তু একে অন্যকে উষ্ণ আলিঙ্গন করে ক্রিকেটপ্রেমীদের চমকে দেন তাঁরা। সেই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারত-পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আবহে এই ঘটনায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
যদিও অন্য খেলায় ভারত ও পাকিস্তানের ক্রীড়াবিদদের মধ্যে হ্যান্ডশেক বা সৌজন্য বিনিময় দেখা গিয়েছে, কিন্তু ক্রিকেটে সেই ছবি খুব একটা দেখা যায়নি। সে কারণেই জেমাইমা ও ফাতিমার এই আলিঙ্গন অনেকের নজর কেড়েছে।