Weird Wonder News | পুঁচকে হামিংবার্ডের জন্যই বদলে গেল আনারসের ‘পরিবার’! কোটি বছরের বিবর্তনের নেপথ্যে কী এই ছোট্ট পাখি?
আনারস আসলে ব্রোমেলিয়াড নামে বিশাল এক উদ্ভিদ পরিবারের সদস্য। প্রায় ২ কোটি বছর ধরে এই পরিবারের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ছোট্ট হামিংবার্ড। গবেষণায় দেখা গিয়েছে, হামিংবার্ডের মাধ্যমে পরাগমিলন হওয়া ব্রোমেলিয়াডগুলি অন্যদের তুলনায় প্রায় দ্বিগুণ হারে নতুন প্রজাতিতে ভাগ হয়েছে। কী ভাবে ফুলের মধু খেতে গিয়ে এই পুঁচকে পাখি বদলে দিল একটি বিশাল উদ্ভিদ পরিবারের বিবর্তনের গতিপথ? জানুন এই সময়ের ‘বিস্ময়ের সময়’-এ।