হাই-রাইজ নির্মাণে স্থগিতাদেশ বৃদ্ধি রাজ্যের, পুনর্গঠিত হল তারাতলা দুর্ঘটনার তদন্ত কমিটি
একই সঙ্গে, তারাতলার দুর্ঘটনার তদন্তে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির চেয়ারম্যান করা হয়েছে পূর্ত দফতরের সচিব অন্তরা আচার্যকে। এর আগে ২৫ জুন জারি হওয়া নির্দেশে গঠিত কমিটিতে পরিবর্তন এনে এ বার বিভিন্ন দপ্তরের পাশাপাশি একাধিক বিশেষজ্ঞ সংস্থার প্রতিনিধিদের রাখা হয়েছে।
নতুন করে গঠিত হওয়া কমিটিতে থাকছেন নগরোন্নয়ন ও পুর দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তর, কলকাতা পুলিশ, কলকাতা পুরসভার প্রতিনিধি, শ্রম দপ্তরের প্রতিনিধি, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার-ইন-চিফ, কেএমসির ডিজি (বিল্ডিং), দমকল ও জরুরি পরিষেবা, রাইটস (RITES), ইরকন (IRCON) এবং আইআইটি খড়্গপুরের প্রতিনিধিরা।