হরির লুট চলবে না! আয় বাড়াতে নির্দেশ মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

হরির লুট চলবে না! আয় বাড়াতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Spread the love

এই সময়: বালি, পাথর, কয়লা পরিবহণে যে কোনও ধরনের তোলাবাজি ও সিন্ডিকেটরাজ বন্ধ করতে একাধিকবার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো কাজ শুরু করে দিয়েছে বিভিন্ন জেলার পুলিশ–প্রশাসন। সম্প্রতি বীরভূমে কোটি কোটি টাকার পাহাড় সামনে আসার পরে তাতে নাম জড়িয়েছে রাজ্যের পূর্বতন শাসকদলের ঘনিষ্ঠ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের। শনিবার সেই প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, আগে পাথর খাদান থেকে রাজস্ব সরকারের ঘরে জমা পড়ত না। সেই রাজস্ব যাতে আর বেহাত না–হয়, তা নিশ্চিত করতে সরকার সব রকম পদক্ষেপ করছে। আগামী দিনে রাজস্ব আদায় আরও বাড়বে বলেও দাবি করেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *