সোজা এসে পড়ুয়াদের স্কুলভ্যানে ধাক্কা চারচাকা গাড়ির, প্রাণে বাঁচল পড়ুয়ারা - 24 Ghanta Bangla News
Home

সোজা এসে পড়ুয়াদের স্কুলভ্যানে ধাক্কা চারচাকা গাড়ির, প্রাণে বাঁচল পড়ুয়ারা

Spread the love

দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারাই দ্রুত উদ্ধারকাজে নামেন। গুরুতর আহত ভ্যানচালক ও বাকি পড়ুয়াদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে আহত পড়ুয়াদের ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরে দীর্ঘক্ষণ রাঙ্গামাটি ফ্লাইওভারে যান চলাচল ব্যাহত হয়। ফ্লাইওভারের দুই দিকে সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে অসংখ্য যানবাহন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাঙ্গামাটি ফ্লাইওভারটি অধিকাংশ সময় ফাঁকা থাকায় অনেক চালক বেপরোয়া গতিতে গাড়ি চালান। সেই কারণেই প্রায়শই দুর্ঘটনার ঘটনা ঘটে। কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *