সপ্তাহ জুড়ে দাপট থাকবে মূলাঙ্ক ৬-এর, বাকিদের কেমন কাটবে? জানুন জন্মতারিখ মিলিয়ে
মূলাঙ্ক ৫ (জন্মতারিখ: ৫, ১৪, ২৩)
গত সপ্তাহের ব্যস্ততার পর এবার নিজের প্রতিশ্রুতি পূরণের দিকে মন দিন। নতুন সম্পর্ক তৈরির চেয়ে পুরোনো সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করুন। গ্রাহকসেবা বা পার্টনারশিপের কাজে সাফল্য মিলবে। ভ্রমণ বা বিনোদনে অতিরিক্ত খরচ না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। একঘেয়েমি কাটাতে বাড়িতে নতুন কোনও রান্না বা সৃজনশীল কাজে সময় দিতে পারেন।
মূলাঙ্ক ৬ (জন্মতারিখ: ৬, ১৫, ২৪)
এই সপ্তাহ আপনার জন্য সবচেয়ে শুভ হবে। বিউটি, ফ্যাশন, শিক্ষা, স্বাস্থ্য, ডিজ়াইন, অ্যাডভাইসরি বা পারিবারিক ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনা রয়েছে। পরিবারের আর্থিক অবস্থার উন্নতিও হতে পারে। তবে অন্যদের যত্ন নিতে গিয়ে নিজের কথা ভুলে যাবেন না। নিজের জন্যও কিছুটা সময় রাখুন।
মূলাঙ্ক ৭ (জন্মতারিখ: ৭, ১৬, ২৫)
এই সপ্তাহে পরিবারকে বেশি সময় দিতে হতে পারে। যদিও আপনি একান্তে থাকতে পছন্দ করেন, তবে পরিবারের সঙ্গে আলোচনা বা অভিজ্ঞ কারও পরামর্শ থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা পাবেন। গবেষণা, শিক্ষা বা সমাজসেবামূলক কাজে অগ্রগতি হবে। গুরুত্বপূর্ণ কাগজপত্রে সই করার আগে সবকিছু ভালো ভাবে পড়ে নিন। ধ্যান বা নিজের অনুভূতি লিখে রাখলে মানসিক স্বস্তি মিলবে।
মূলাঙ্ক ৮ (জন্মতারিখ: ৮, ১৭, ২৬)
এই সপ্তাহে কর্মক্ষেত্র ও পরিবারের প্রতি দায়িত্ব আরও বাড়বে। নেতৃত্বের পাশাপাশি সহানুভূতিশীল আচরণ আপনাকে সমাজে সম্মান এনে দেবে। সম্পত্তি বা ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। কাজের চাপ শরীরের উপর প্রভাব ফেলতে পারে, তাই সময় মতো খাবার, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত বিশ্রাম নেওয়াও জরুরি।
মূলাঙ্ক ৯ (জন্মতারিখ: ৯, ১৮, ২৭)
অন্যের পাশে দাঁড়ানো আপনার স্বভাব। এই সপ্তাহে তার জন্যই বিশেষ ভাবে প্রশংসিত হবেন। সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য বা পারিবারিক ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনও দীর্ঘদিনের অসমাপ্ত দায়িত্ব পূরণ হতে পারে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে আবেগ নয়, বাস্তবের মাটিতে পা রেখে সিদ্ধান্ত নিন। মানসিক অস্থিরতা দূর করতে নিয়মিত শরীরচর্চা করলে উপকার পাবেন।