সপ্তাহান্তেই ইরানে চরম হামলার হুংকার ট্রাম্পের, অপেক্ষা চূড়ান্ত নির্দেশের - 24 Ghanta Bangla News
Home

সপ্তাহান্তেই ইরানে চরম হামলার হুংকার ট্রাম্পের, অপেক্ষা চূড়ান্ত নির্দেশের

Spread the love

কলকাতা: পশ্চিম এশিয়ায় সংঘাতের অবসান ঘটাতে দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে৷ এরই মধ্যে ইরানকে আরও তীব্র ও বড় হামলার কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।…

কলকাতা: পশ্চিম এশিয়ায় সংঘাতের অবসান ঘটাতে দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে৷ এরই মধ্যে ইরানকে আরও তীব্র ও বড় হামলার কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, তেহরানকে যুদ্ধবিরতির শর্ত মানতে এবং আত্মসমর্পণ করতে বাধ্য করতেই মার্কিন সামরিক বাহিনীকে ইরানে নতুন করে আক্রমণের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। সপ্তাহান্তেই এই বোমাবর্ষণ হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

ম্যারিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মন্ত্রিপরিষদের এক বৈঠকে শুক্রবার ট্রাম্প জানান, আমেরিকা অত্যন্ত কঠোরভাবে তাদের আক্রমণ করবে এবং একসময় তারা আর সহ্য করতে পারবে না বলেই পিছু হটবে। ট্রাম্পের কথায়, “আমরা কেবল জয়ী হতে চাই।”

ইতোমধ্যে ইরানের ওপর থেকে ক্রমশ ভরসা উঠে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। তাঁর অভিযোগ, ইরানি কতৃর্পক্ষ বারবার নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তারা কেবল আলোচনা করতে চায়, কিন্তু কথা রাখেনি। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে সাম্প্রতিককালের অন্যতম ভয়াবহ বোমাবর্ষণের পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা করছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হবে বিগত কয়েক সপ্তাহের মধ্যে সংঘাতে ইসরায়েলের প্রথম প্রত্যক্ষ অংশগ্রহণ।

বিশ্ব ও মার্কিন অর্থনীতিতে এর প্রভাব পড়ার আশঙ্কায় সোমবার আর্থিক বাজার খোলার আগেই এই হামলা সম্পন্ন করার পরিকল্পনা করা হচ্ছিল। এ বিষয়ে ইসরায়েলকে অবহিত করা হয়েছে এবং তারা আমেরিকার সঙ্গে সমন্বয় করে এগোচ্ছে। তবে ট্রাম্প এখনও এই হামলার চূড়ান্ত নির্দেশে সিলমোহর দেননি।

অন্যদিকে, ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, দেশটির জ্বালানি পরিকাঠামোর ওপর সম্ভাব্য আমেরিকা ও ইসরায়েলি হামলার জবাব দিতে তেহরানের কাছে একটি ‘ব্যাপক পরিকল্পনা’ রয়েছে বলে জানিয়েছেন এক উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা। সম্ভাব্য হামলা নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলিকে ওই কর্মকর্তা ‘পাগলামি’ বলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন।

লিয়ারিতে অজ্ঞাতপরিচয় ‘ধুরন্ধরের’ গুলিতে ঝাঁঝরা উজায়ের বালোচের ভাই জুবায়ের

ভুল শব্দ চয়ন! ‘নিউ ইয়র্ক টাইমস’-কে তীব্র ভর্ৎসনা ভারতীয় দূতাবাসের, উত্তাল POK

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *