মর্মান্তিক পথ দুর্ঘটনা বরাহনগরে, মৃত ২ স্কুল পড়ুয়া - 24 Ghanta Bangla News
Home

মর্মান্তিক পথ দুর্ঘটনা বরাহনগরে, মৃত ২ স্কুল পড়ুয়া

Spread the love

সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা বরাহনগরে। মৃত দুই স্কুল পড়ুয়া এবং গুরুতর জখম তাদের বাবা। শনিবার সকালে বরাহনগরের অনন্যা সিনেমা হল সংলগ্ন বিটি রোডে দুর্ঘটনা ঘটে। একটি স্কুটির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুই পড়ুয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের বাবা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম আরাধ্য সাউ (৯) ও আরভ সাউ (৬)। গুরুতর জখম তাদের বাবার নাম অভিষেক সাউ। এ দিন স্কুটিতে চাপিয়ে দুই ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলেন অভিষেক।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *