রোগীদের খাবার সংক্রান্ত টেন্ডার স্থগিত হাইকোর্টে
এই সময়: সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের জন্যে রান্না করা খাবার সরবরাহ সংক্রান্ত নতুন সরকারের টেন্ডার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, আগামী ২০ অগস্ট পর্যন্ত ২৩ জুলাইয়ে প্রকাশিত সংশ্লিষ্ট সার্কুলার নিয়ে কোনও কার্যকর পদক্ষেপ করা যাবে না। আদালতের পর্যবেক্ষণ, একই বিষয়ে আগে একটি মামলায় রাজ্য জানিয়েছিল, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ ও রেট চার্ট আদালতে হলফনামা দিয়ে পেশ করা হবে। সেই প্রক্রিয়া চলাকালীনই নতুন টেন্ডার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।