বসবে ট্র্যাপ ক্যামেরা, ফের রেড পান্ডা গণনার উদ্যোগ বন দপ্তরের
এই সময়, জলপাইগুড়ি: ২০২১-২২-এর পর ফের নেওড়া ভ্যালি এবং সিঙ্গালিলা জাতীয় উদ্যানে রেড পান্ডা গণনার কাজ শুরু করতে চলেছে বন দপ্তর। জানুয়ারি থেকে গণনার কাজ শুরু হলেও ইতিমধ্যে তার রূপরেখা তৈরি করা হয়েছে। শুক্রবার বিশ্ব রেঞ্জার দিবস উপলক্ষে জলপাইগুড়ির জেলা পরিষদ হলে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই কথা জানান উত্তরবঙ্গ বন্যপ্রাণ বিভাগের মুখ্য বনপাল ভাস্কর জেভি। তিনি বলেন, ‘আশা করা হচ্ছে এবারের গণনায় রেড পান্ডার সংখ্যা আগের তুলনায় বাড়বে।’