প্রণামী চুরির ‘নাট্যরূপ’, সংসদ চত্বরে শোরগোল
এ দিকে, দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের উপরে লাঠিচার্জের ঘটনা নিয়ে শাহ এখনও কেন নীরব, প্রশ্ন তুলেছে মমতাপন্থী তৃণমূল শিবির। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ ব্রায়েনের দাবি, ‘যন্তর মন্তরের পড়ুয়াদের উপরে দিল্লি পুলিশের লাঠিচার্জ এবং নির্যাতনের ঘটনা নিয়ে সংসদে বিবৃতি দিতেই হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে৷’ এ দিকে দিল্লির লাঠিচার্জ প্রসঙ্গে এক্স হ্যান্ডলে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীও। খাড়গের বক্তব্য, ‘মোদীজি, ১০ দিন আগে আপনার সরকার যুবসমাজের উপরে লাঠিচার্জ, পেলেট গান ব্যবহার করেছিল। এখন তাঁদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক এফআইআর করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এত ঔদ্ধত্য, উনি সংসদে পা রাখছেন না, দায় নেওয়ার ভয়ে পালাচ্ছেন। এ ভাবে কিন্তু আপনি ভাবমূর্তি বাঁচিয়ে রাখতে পারবেন না!’ কংগ্রেস সাংসদ রাহুলের খোঁচা, ‘মোদী ও শাহ— আপনারা হুমকি দিয়ে জেন জ়ি–র কণ্ঠরোধ করতে পারবেন না।’