নেশামুক্ত ভারত অভিযানেও জেন–জ়িই লক্ষ্য প্রধানমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

নেশামুক্ত ভারত অভিযানেও জেন–জ়িই লক্ষ্য প্রধানমন্ত্রীর

Spread the love

এই উদ্যোগে যুক্ত ১২৫টি আধ্যাত্মিক সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও), যুব ক্লাব, শিল্প সংস্থা, মাই ভারত ও এনএসএস-সংশ্লিষ্ট কলেজ, এবং মাই ভারতের স্বেচ্ছাসেবকরা। ‍নিজ ‍নিজ এলাকায় তাঁরা অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের অংশগ্রহণকারীদের সম্মিলিত ভাবে ‘নেশামুক্ত ভারত’–এর শপথ গ্রহণ করানো হবে। পাশাপাশি ওয়াকাথন, ধ্যানচর্চা, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান, এবং সচেতনতামূলক কর্মসূচি-সহ নানা কার্যক্রম রয়েছে। পশ্চিমবঙ্গেও কলকাতা, দুই মেদিনীপুর, কোচবিহার, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান–সহ নানা জেলায় এই কর্মসূচি হবে। রবিবার এই কর্মসূচির সূচনা, চলবে ২০ অগস্ট পর্যন্ত। এই কর্মসূচিতে জেন জি–দের কাছে সরাসরি পৌঁছতে সরকারি আধিকারিকদের এবং দায়িত্বপ্রাপ্ত আয়োজক সংস্থাগুলিকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। সেখানে শপথ বাক্য পাঠ করানো ছাড়াও ধ্যানচর্চার মাধ্যমে কী ভাবে নেশামুক্ত হওয়া যায় তার তালিম দেওয়া হবে। পাশাপাশি থাকবে মেডিক্যাল ক্যাম্পও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *