দাউদ নেটওয়ার্কের কিং–পিন হামিমের হ্যান্ডলার শেহজ়াদ?
সেই পরিস্থিতিতে শেহজ়াদকে দাউদ গ্যাংয়ে সামিল করে নেন মুন্না ঝিঙ্গারা। মাদক পাঠিয়ে ভারতের বুকে নতুন ধরনের ‘সন্ত্রাস’ নেটওয়ার্ক তৈরি হয়ে যায় দাউদের, যা আবর্তিত হতে শুরু করে চার জনকে ঘিরে — মুন্না ঝিঙ্গারা, শেহজ়াদ ভাট্টি, দিলাওয়ার খান এবং আমির জাঠ। শেহজ়াদের নেটওয়ার্কই ড্রোনে করে পাঞ্জাবে ড্রাগ পাঠানো শুরু করে। নেটওয়ার্ক অ্যাক্টিভেট করে জম্মু-কাশ্মীর, রাজস্থান থেকে শুরু করে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। হামিম মণ্ডলের গ্রেপ্তারির পরে যার একটি প্রশাখা বাংলায় বিস্তারিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।