ট্রেন্ডের সঙ্গে খেয়াল রাখুন আরামেরও, ছুটির ফ্যাশনে থাকুক রিসর্ট ওয়্যার
আরাত্রিকা দে
ছুটির পরিকল্পনা মানেই এখন শুধু কোথায় যাবেন, তা নয়— কী পরবেন, সেটাও সমান গুরুত্বপূর্ণ। পাহাড়, সমুদ্র, জঙ্গল বা শান্ত কোনও রিসর্টে কয়েক দিনের অবকাশ কাটাতে গেলে পোশাকও হতে হবে সেই পরিবেশের সঙ্গে মানানসই। আর সেই কারণেই ফ্যাশন দুনিয়ায় ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে রিসর্ট ওয়্যার। এটি এমন এক ধরনের পোশাক, যা আরামদায়ক, স্টাইলিশ। রিসর্ট ওয়্যারের মূল ভাবনা হলো সহজ-সরল অথচ আকর্ষণীয় লুক। এমন পোশাক, যা সারাদিন পরে থাকলেও অস্বস্তি হবে না, আবার ছবিতেও দেখাবে স্টাইলিশ। তাই এই ধরনের পোশাকে বেশি গুরুত্ব দেওয়া হয় হালকা কাপড়, ঢিলেঢালা কাট এবং উজ্জ্বল। গরমের দেশে বেড়াতে গেলে কটন, লিনেন, রেয়ন কিংবা মসলিনের মতো কাপড়ই সবচেয়ে উপযুক্ত। বিশেষ করে সমুদ্র বা উষ্ণ আবহাওয়ার গন্তব্যে সিনথেটিক কাপড়ের বদলে সুতির পোশাক অনেক বেশি স্বস্তি দেয়।