গ্র্যান্ট আসেনি, অধ্যাপকদের বেতন নিয়ে অনিশ্চয়তা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে - 24 Ghanta Bangla News
Home

গ্র্যান্ট আসেনি, অধ্যাপকদের বেতন নিয়ে অনিশ্চয়তা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে

Spread the love

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রতি আর্থিক বছরে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে প্রায় ৬০ লক্ষ টাকার ‘নন-স্যালারি গ্র্যান্ট’ দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পেয়ে থাকেন। অভিযোগ, চলতি অর্থবর্ষে এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত এক টাকাও পাননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে প্রতিষ্ঠানের নিয়মিত খরচ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এই অনুদানের অর্থ থেকেই অতিথি অধ্যাপকদের বেতন, পরীক্ষা সংক্রান্ত ব্যয়, বিদ্যুতের বিল, অফিস পরিচালনার খরচ, উপাচার্যের সরকারি গাড়ির জ্বালানি–সহ নানা প্রশাসনিক ব্যয় মেটানো হয়। গ্র্যান্ট না আসায় দৈনিক কাজ চালানোর ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *