‘রামায়ণ’-এর প্রচার পর্বে রাবণ চরিত্রটি ফুটিয়ে তোলার কঠিন চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন কন্নড় তারকা যশ। ভারতীয় পুরাণের অন্যতম প্রভাবশালী ও আইকনিক এক খলচরিত্রের জুতোয় পা গলানো যে কতটা কঠিন, সে কথা খোলামেলাভাবে শেয়ার করেছেন তিনি। শিশুকালে শোনা প্রথম গল্পগুলির অন্যতম ছিল ‘রামায়ণ’, তাই দেশবাসীর মনের অতি পরিচিত এই চরিত্রকে পর্দায় নতুনভাবে ফুটিয়ে তোলা বেশ চাপেরই […]